কক্সবাজার-২ আসনে জামায়াতের সেই হামিদুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

শুনানি শেষে আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বলেন, গত ২ জানুয়ারি বাছাইয়ে হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল, এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।