কারখানায় ইটিপি নেই, হাইওয়ে সুইটসকে ৫ লাখ টাকা জরিমানা

0

হাইওয়ে সুইটস’র কারখানায় তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন না থাকায় পাঁচ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৫ সেপ্টেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম নগরের পরিচালক হিল্লোল বিশ্বাস এই জরিমানা ধার্য করেন।

একই দিন নগরীর সাগরিকা রোড় বিসিক শিল্প এলাকার মেসার্স আর্ক সী ফুড নামের একটি প্রতিষ্ঠানকে ত্রুটিযুক্ত ইটিপি পরিচালনার দায়ে ৬৪ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট অধিদপ্তরের টিম কারখানা দুটি পরিদর্শন করে অনিয়ম পেয়ে আজ শুনানীর দিন ধার্য করেছিল। শুনানি শেষে পরিচালক এই জরিমানা ধার্য করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।