চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা মসজিদ্দাস্থ ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন চট্টগ্রাম–৪ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের দ্বিতীয় দিনে তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের কেবল আরবি শিক্ষায় সীমাবদ্ধ না রেখে আধুনিক ও যুগোপযোগী সব ধরনের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হবে। পাশাপাশি তাদের রাষ্ট্রীয় ও সামাজিক সব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহ শাহরিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালক মাওলানা আলমগীর, শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, হাফেজ মো. কাশেম, মুফতি ফখরুল ইসলাম, হাফেজ মোশারফ হোসেনসহ আরও অনেকে। এছাড়া বিএনপি নেতা ডা. কমল কদর, জয়নাল আবেদীন দুলাল, জহুরুল আলম জহুর, সালেহ আহমেদ সলু, শামশুল আলম আজাদ, আনোয়ারুল আজম মুকুল, শামসুদৌহা, বদিউল আলম বদরুল, ইদ্রিস মিয়া মনির, সালামত উল্লাহ, জাফর ভুইয়া, ফজলুল করিম চৌধুরী, হারুনুর রশিদ ইব্রাহিম, হেলাল উদ্দিন, কামরুল হাসান ও রবিউল হোসেন রবি প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা এ আয়োজনকে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।



মন্তব্য নেওয়া বন্ধ।