গুয়াপঞ্চকে পাকা সড়ক নির্মাণে স্বস্তি ফিরছে স্থানীয়দের মাঝে

0

চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক নবনূর জামে মসজিদ থেকে আমির হোসেন মাঝি বাড়ি পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উত্তর গুয়াপঞ্চক এলাকায় স্থানীয় জনগণের উপস্থিতিতে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী রাকিব হোসাইন।

এসময় শাহ্ মোহছেন আউলিয়া তৈয়্যাবিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার কাজী জাকের হোছাইন আনসারী, উপজেলা বিএনপি নেতা নুরুল আলম, ইউপি সদস্য প্রার্থী জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য কেরামত আলী, জিসাস দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাবলু, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ, নাজিম উদ্দীনসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধীজন এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে মানুষের চলাচলে ভোগান্তি ছিল। নতুন পাকা সড়ক নির্মাণে ভোগান্তি দূর হবে। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।’

ইউপি সদস্যপ্রার্থী জসিম উদ্দিন বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রত্যন্ত এলাকাতেও উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে কাজ করছেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। আশা করছি গুয়াপঞ্চক এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সড়কটি উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় দুইশত ফিট দৈর্ঘ্যের সড়কটি ৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।