আনোয়ারার বারখাইন ইউনিয়নের ঝিওরীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বন্দি এবং অর্থনৈতিক সংকটের মুখে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মেসার্স আকবর এন্টারপ্রাইজ এন্ড ল্যান্ড জোনের স্বত্বাধিকারী তরুণ সমাজসেবক এমএ আকবর সুমন।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে থেকে রোববার পর্যন্ত আনোয়ারার বারখাইন ঝিওরী এলাকায় নিজের উদ্যোগে এবং একদল তরুণকে সাথে নিয়ে দিনরাত নিরলসভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি।
তার এই মানবিক উদ্যোগে এলাকার অসহায় ও কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তরুণ সমাজসেবকের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
ত্রাণ বিতরণকালে তরুণ সমাজসেবক এমএ আকবর সুমন বলেন, মানুষ মানুষের জন্য। এই কঠিন বিপদের সময় ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবান ও তরুণ সমাজকে যার যার অবস্থান থেকে এই অসহায় মানুষগুলোর সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।


