চট্টগ্রামে দেওয়াল ধসে যুবকের মৃত্যু, আহত ৩

0

টানা বৃষ্টির মধ্যে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার রহমাননগর আবাসিক এলাকায় দেওয়াল ধসে শফিকুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রহমাননগর আবাসিক এলাকার বি ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুর রহমানের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন মঞ্জিলা বেগম (৩২), সোহান (৪) ও ছাইফা (২)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।