চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মী আটক

0

চট্টগ্রাম নগরে ‘গোপন’ বৈঠকের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা–কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

রোববার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে হালিশহরের নয়াবাজার বিশ্বরোড এলাকার তায়েফ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেস্টুরেন্টের ভেতর বৈঠকরত অবস্থায় ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক রয়েছেন।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।