চট্টগ্রাম দু’দিন ১৬ ঘণ্টা করে কারফিউ শিথিল

চট্টগ্রামে আগামী দু’দিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে।

রোববার (২৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ তথ্য জানায়।

সিএমপি জানায়, ২৯ জুলাই সোমবার ও ৩০ জুলাই মঙ্গলবার সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা করে কারফিউ শিথিল করা হয়েছে। রাত ১০টা থেকে সকাল ৬ টা পর্যন্ত পুনরায় কারফিউ বলবৎ হবে।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ায় শিথিলের সময় আরও এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সোমবার ও মঙ্গলবার কারফিউ শিথিল থাকবে ১৬ ঘণ্টা।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকা

মন্তব্য নেওয়া বন্ধ।