চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ ডুবে নিখোঁজ ৮

0

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ ডুবে জাহাজের নাবিকসহ অন্তত আটজন নিখোঁজ আছেন। এমভি টিটু-১৪ নামে জাহাজটি সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই ছিল। এতে ক্রু ও শ্রমিক মিলে ১৪ জন ছিলেন।

শনিবার (১৯ মার্চ) ভোররাত সাড়ে ৩টার দিকে পারকি সমুদ্র সৈকতের কাছাকাছি বহির্নোঙ্গরের আলফা অ্যাংকারেজে জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার কারণ জানা না গেলেও কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চত করেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক। তিনি বলেন, জাহাজটি সম্ভবত কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ডুবে গেছে। উদ্ধারকৃতরা জানিয়েছেন এতে ক্রু এবং শ্রমিক মিলিয়ে ১৪ জন ছিলেন। বন্দরের টিম একজনকে এবং কোস্টগার্ড ৫ জনকে জীবিত উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, জাহাজটি আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন বলে জানা গেছে। আটজন এখনও নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে বন্দরে জাহাজ আসা-যাওয়ায় কোনো সমস্যা নেই।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।