দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি সভা

0

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সরকারের নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি)দের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন। এতে কমিউনিটি নেতা আলহাজ্ব ইয়াকুব সৈনিক, ইউসুফ শরীফ টিপু, সিআইপি শেফালী আক্তার আঁখি, সিআইপি নিজাম উদ্দিন, সিআইপি আবুল বাশার, সিআইপি ওসমান আলী, সিআইপি আতিকুর রহমান, সিআইপি মাওলানা জয়নাল আবেদীন, সিআইপি নুরুল আফসার, মাহমুদুল ইসলাম ফেরদৌস, মোহাম্মদ জাফর আলম, সাংবাদিক সিরাজুল হক ও সাংবাদিক শিবলী আল সাদিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন সিআইপি সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের বাজেট, অতিথি অভ্যর্থনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন মতামত ও পরামর্শ দেন। পাশাপাশি অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সিআইপি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি মর্যাদাপূর্ণ ও সফল হবে।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর দুবাইয়ের দেইরায় ক্রাউন প্লাজা হোটেলের বলরুমে সিআইপি সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।