ধানের শীষের পক্ষে যুবদল নেতার গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিতে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কালারমারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার আজম।

শনিবার(৩১ জানুয়ারি) দুপরে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তিনি গণসংযোগ করেন। এ সময় ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পান তিনি।

সরওয়ার আজম বলেন, নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।
ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ আমার সাথে রয়েছে। আপনারা ১৭ বছর ভোট দিতে পারেন নাই। আপনারা ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ।

এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কক্সবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবারের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুল্লাহ ফরিদ।

মন্তব্য নেওয়া বন্ধ।