পতেঙ্গায় পরীক্ষার্থী নাফিসার মৃত্যু: ক্রেইন চালক গ্রেপ্তার

0

চট্টগ্রামের পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেইনের চাপায় শিক্ষার্থী নাফিসা নাওয়ালের মৃত্যুর ঘটনায় চালক শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে নগরীর ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, শনিবার পরীক্ষা দিতে যাওয়ার সময় বন্দরটিলা নেভি হাসপাতাল গেটের বিপরীতে একটি রিকশাভ্যানকে পাশ কাটাতে গিয়ে রাইড শেয়ারের বাইক থেকে সড়কে পড়ে যান ১৯ বছর বয়সি নাফিসা। এ সময় একটি ক্রেইন তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাফিসার বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।