বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরী বগাচতর গ্রামে গণসংযোগ করেছেন। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। গতকাল সোমবার বিকেলে প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সবার ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন তিনি। ১নং সৈয়দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান এবং ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ নির্যাতন ও কারাবাস শেষে নির্বাচনী মাঠে অধ্যাপক আসলাম চৌধুরীর প্রত্যাবর্তনে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। তারা বলেন, আসলাম চৌধুরী এই এলাকার গণমানুষের নেতা এবং তার নেতৃত্বেই চট্টগ্রাম–৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
যুবদল নেতা সজীব বলেন, তার আগমনে মানুষের হৃদয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে বঞ্চিত মানুষের অধিকার আদায়ে অধ্যাপক আসলাম চৌধুরীর কোনো বিকল্প নেই। তার নেতৃত্বেই এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি।
আসলাম চৌধুরী বলেন, দীর্ঘদিন পর আপনাদের মাঝে ফিরে এসে আমি আবেগাপ্লুত। কারাবন্দি থাকাকালীন সময়ে আপনাদের ভালোবাসা ও দোয়া আমাকে মানসিক শক্তি দিয়েছে। আমি সবসময় এ এলাকার মানুষের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমাদের এই লড়াই। ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা বিজয়ের পথে এগিয়ে যাব।
১ নং সৈয়দপুর ইউনিয়ন নির্বাচনি পরিচলনা কমিটির আহ্বায়ক হাজী আবু তাহের, সদ্যস সচিব এডভোকেট আইনুল কামাল, ১নং সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক মাসুদ হোসেন আনোয়ার, ১নং ওয়ার্ড যুবদল সভাপতি সাহরিয়ার আহমেদ সজীব। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য নেওয়া বন্ধ।