বন্যার্ত মানুষের পাশে দাঁড়াল পার্কভিউ হসপিটাল

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা ও রেসকিউ কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য প্রাইভেট হাসপাতাল পার্কভিউ হসপিটাল লিমিটেড।

রোববার (২৫ আগস্ট) উপজেলার হালুয়াছড়ি ইউনিয়নের ৪, ৫, ৯ নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন গ্রামে সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অন্তত ১ হাজার মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, বন্যায় চরম সংকটের মধ্যে দিনযাপন করছেন সাধারণ মানুষ এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরতরা। আমরা চেয়েছি বন্যার্তদের সহায়তায় তাদের পাশে দাঁড়াতে।

বন্যার সময় ত্রাণ সহায়তার পাশাপাশি বন্যার পানি চলে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য পার্কভিউ কাজ করবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ভারী বৃষ্টি এবং উজানের পানিতে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে খাবার, পানি এবং সুরক্ষা সামগ্রীর অভাব দেখা দিয়েছে বিভিন্ন জেলায়। আর বন্যার্তদের সহায়তায় একযোগে সরকারের সাথে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক এবং ব্যাবসায় প্রতিষ্ঠান।

মন্তব্য নেওয়া বন্ধ।