বেড়াতে যাওয়ার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, চারজনের বিরুদ্ধে মামলা

0

চট্টগ্রামের আনোয়ারায় খালাতো বোনের বাসায় বেড়াতে যাওয়ার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী।

শনিবার (২ মে) সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেছেন।

মামলায় রায়পুর ইউনিয়নের আবু তাহের (৪২), রবিউল হোসেন প্রকাশ চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) ও আনোয়ার হোসেনকে (২২) আসামী করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।

পুলিশ জানায়, গত সোমবার রাতে ভুক্তভোগী কিশোরী নিজের খালাতো বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে আসামীরা রায়পুর ইউনিয়নের পূর্বগহিরা এলাকার একটি মুদির দোকানে আটকে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণ করে। আসামীরা কিশোরীকে পরদিন মঙ্গলবার পর্যন্ত আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে ভিকটিম নিজের বাড়ি এসে তার মাকে ঘটনা জানানোরপর তিনি জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, সকালে মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।