মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত

0

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (৩৮) নামে এক আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবেদমা এলাকার বাসিন্দা।

জানা গেছে, মোটরসাইকেলে করে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।