আন্তর্জাতিক শ্রমিক দিবসে চট্টগ্রামের আনোয়ারায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় দুই শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
শুক্রবার (১ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুয়াপঞ্চক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে সহযোগিতায় ছিলেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী উদ্যোক্তা মো. শাকিল বিন ইসলাম, এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী, এড. লোকমান শাহ্, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকগণ নাক-কান-গলা, চর্ম, গাইনি, মেডিসিন, চক্ষু, দন্তরোগসহ বিভিন্ন সেবা প্রদান করেন। বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবকের সহযোগিতায় দিনব্যাপী ক্যাম্পে ২০০ জন মানুষকে বিনামূল্যে প্রেসক্রিপশন দেওয়া হয়।


