চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পটিয়া পাড়া তুফান আলী মালুম মসজিদ ওয়াকফ এস্টেট তালিকাভুক্তি ও অফিসিয়াল মোতাওয়াল্লি নিয়োগ করা হয়েছে।
ওয়াকফ প্রশাসক অতিরিক্ত সচিব ড. মো. গোলাম কবীর স্বাক্ষরিত এক স্মরকে এই তালকাভুক্তি ও নিয়োগের বিষয়টি জানানো হয়।
স্মারকে বলা হয়, ওয়াকফ এস্টেটটি সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার স্বার্থে মোহাম্মদ আলী খানকে আগামী ৩ বছরের জন্য মোতাওয়াল্লি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আলী খান রাউজানের নোয়াপাড়ার পটিয়া পাড়া গ্রামের মরহুম সামসুল হক খানের পুত্র।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ওয়াকফ এস্টেট তালিকাভুক্তির আবেদন করেন মোহাম্মদ আলী খান



মন্তব্য নেওয়া বন্ধ।