চট্টগ্রামে দুর্ধর্ষ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল

0

চট্টগ্রামে রিকশাযাত্রীর কাছ থেকে ছুরি দেখিয়ে টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, ঘটনাটি চট্টগ্রামের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও মুঠোফোনসহ মালামাল ছিনিয়ে নিচ্ছেন। পরে যাত্রীর প্যান্টের ডান পকেট থেকে কিছু একটা বের করার চেষ্টা করেন তারা। এ সময় ওই যাত্রীকে বারবার দিতাছি তো বলতে শোনা যায়।

একপর্যায়ে যাত্রী নড়াচড়া করলে এক ছিনতাইকারী তার বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করেন। পরে ছুরি দিয়ে তার ডান পকেট কাটতে শুরু করেন তিনি। এ সময় আশপাশের ভবন থেকে কয়েকজন বাসিন্দা চিৎকার করে ছিনতাইকারীদের প্রতিহত করার চেষ্টা করেন। পরে দুই ছিনতাইকারী একটি ব্যাটারিচালিত ইজিবাইকে উঠে পালিয়ে যান। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফেরেনি অপ্রতিম

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর গণমাধ্যমকে বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এ ঘটনায় কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করতে আসেননি। বিষয়টি জানার পর এলাকায় টহল জোরদার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।