রাউজানে পুকুরে মিললো স্কুলছাত্রীর মরদেহ

চট্টগ্রামের রাউজানে পুকুর থেকে তানহা আকতার (৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তানহা আদর্শ গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী মো. মাহাবুবুল আলমের মেয়ে এবং শমসের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

শুক্রবার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন বলেন, দাদাকে খুঁজতে গিয়ে ওই শিক্ষার্থী নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, তানহাকে বাড়ির সামনের পুকুরে তাকে পা ধুতে দেখেছিলেন এক নারী। এর আধঘন্টা পর তাকে খুঁজতে বের হন মা ইয়াছমিন আকতার। পরে পুকুরে ভাসতে দেখেন তানহার জুতা। এরপর লোকজন পুকুরে নেমে তানহাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।