রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী দিলো জাতীয়তাবাদী ফোরাম ওমান

চট্টগ্রাম বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমানের উদ্যোগে রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকালে রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ও রাজানগরের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবাকে খাদ্য সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেন ফোরামের নেতৃবৃন্দরা।

অন্যদিকে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে নিহত যুবকের পরিবারকে ফোরামের পক্ষ থেকে নগদ টাকা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন—বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমানের সভাপতি হাজী মোহাম্মদ মোরশেদ, সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, মো. হানিফ, মো. রবিউল, মো. আইয়ুব খান, মুছা সওদাগর, মো. আজিম, মো.বক্কর,মো. জাহেদ, মো. পাভেল, বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমানের সহ-সভাপতি মো. সেলিম ও সহ-সাধারণ সম্পাদক মো. পারভেজ।

মন্তব্য নেওয়া বন্ধ।