চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো.রফিক (৪৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হোছনাবাদ ছাদেকের ঘোনা এলাকার জাবেদ আলীর ছেলে। পেশায় একজন দিনমজুর ছিলেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ১০টার দিকে হোছনাবাদ নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বাবু জানান, রফিক তার নিজ বাড়িতে একা বসবাস করতেন। তার বাড়ির পাশে একটি দোকানে চাকরি করতেন। প্রতিদিনের ন্যায় সকালে দোকানে না গেলে মালিক তার বাড়িতে গেলে তার বাড়ির দরজা বন্ধ দেখতে পাই,পরে দীর্ঘক্ষণ ডাকাডাকি এক পর্যায়ে কোনো সারা শব্দ না পেয়ে স্থানীয়দের ডাকেন দোকানের মালিক। স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে দেখা যায় রফিকের ঝুলন্ত লাশ। পরে রাঙ্গুনিয়া থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে তথ্য নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার এসআই মোহাম্মদ জাকির জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশটি বর্তমানে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা এটাকে আত্মহত্যা বলে মনে করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।



মন্তব্য নেওয়া বন্ধ।