রাঙ্গুনিয়ার ৫ দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ দিনমজুর পরিবার। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার ৩নং ওয়ার্ডের বেছারের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন—মো. নাছের উদ্দীন, মো. নুরুল আবছার, মো. নুরুর আলম, মো. আবু তৈয়ব ও মো. আব্দুল মুজিব।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অর্জুন বাড়ৈ বলেন, সকালে সরফভাটা বেছারের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে লাগোয়া পাঁচটি বসতঘর ছিল, যার সবগুলোই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।