রাফির ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

ইরফানুল গণি রাফির ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। ঘাতকব্যাধি লিউকেমিয়ায় (ব্লাড ক্যান্সার) আক্রান্ত হয়ে এই কিশোর প্রতিভা রাফি মাত্র ১১ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করে।

তিনি বিশিষ্ট সাংবাদিক দি ডেইলি পিপলস্ ভিউ পত্রিকার সম্পাদক, চট্টগ্রাম এডিটর’স ক্লাবের উপদেস্টা এবং চট্টগ্রাম এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ন্যাশনাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ওসমান গণি মনসুরর জেষ্ঠ্য পুত্র।

তার স্মৃতিধারণ করে গঠিত চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাশ) ক্যান্সার আক্রান্ত শিশু ও তাদের পরিবারের কল্যাণার্থে দীর্ঘ ২৬ বছর যাবত নানামুখী চিকিৎসা ও সেবা–সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ উপলক্ষে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানাদি ছাড়াও রোটারী ও রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রামের উদ্যোগে আজ শনিবার বাদ আসর স্থানীয় রোটারী স্কুলে মিলাদ মাহফিল ও এলাকার দুস্থ শিশু ছাত্র–ছাত্রীদের মধ্যে তবারুক বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।