চট্টগ্রামের লিও ক্লাব অব চিটাগং হিলভিউ সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠক মো. রিফাতুল ইসলাম। গতকাল বিকেলে নগরের তাসফিয়া গার্ডেনে ‘লিও ক্লাব অব চিটাগং হিলভিউ’ আয়োজনে লায়ন ক্লাব অব চিটাগং হিলভিউ সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সকলের সম্মতিক্রমে সংগঠক মো. রিফাতুল ইসলামকে সভাপতি, লিও মুনমুন ভৌমিককে সচিব ও লিও মিনহাজ রহমানকে কোষাধ্যক্ষ করে ২০২৬-২০২৭ সালের এই কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি লিও শুভ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন আরিফ আহমেদকে সেবাবর্ষের ক্লাবের নতুন কমিটির সদস্যও করা হয়। উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত সভায় গান, খেলাধুলা ও লটারির ড্র মধ্যদিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এসময় সংগঠনের সভাপতি লিও শুভ বিশ্বাস উৎসবের মূললক্ষ্য লিও ও লায়ন সদস্যদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা, সমাজসেবা নেতৃত্ব গঠনে ও কার্যক্রম তুলে ধরেন। লায়ন ক্লাবের প্রতিনিধি সদস্য লিও-লায়ন জয়ন্ত বড়ুয়া সারা বছর ধরে কাজ করা লিও সদস্যদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লিও জেলা ৩১৫ বি-৪ সভাপতি লিও শওকত হোসাইন, বিশেষ অতিথি জেলা সাবেক সভাপতি ও মাল্টিপল জেলা সভাপতি লিও-লায়ন শাহরিয়ার ইকবাল, লিও-লায়ন আফিফা ইসলাম সচিব লিও রাফিদ মো. আহনাফ, কোষাধ্যক্ষ হোসাইন মো. ইমরান, নিক্সন রিজিয়ন ডিরেক্টর লিও মাহি বিন জামান, লিও রাজীব চন্দ্র পাল, লিও শাহাদাত হোসাইন ইমরান, রিপোর্টিং সেক্রেটারি লিও সাজ্জাদ হোসাইন প্রমুখ।


