শতাধিক মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুযোগ করলো সিন্ধুকছড়ি জোন

0

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পিং করেছে গুইমারা রিজিয়নের সিন্ধুকছড়ি জোন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মানিকছড়ির যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করেন। দিনব্যাপী প্রায় ১ থেকে ১ হাজার ৫শ জন রোগী সেবা নেন। তাদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

এছাড়া ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। আয়োজকরা জানান, দুর্গম এলাকায় দরিদ্র মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।