সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ইউচ কার ও স্পেয়ার পার্টস বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) শারজাহ হুদুবিয়া রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী, কর্মচারীসহ বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন। সংগঠনের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের ভ্রাতৃত্ববোধের শিক্ষা তুলে ধরে বলেন, বাংলাদেশি ব্যবসায়ীদের পারস্পরিক মিলন ও সহযোগিতার মাধ্যমে ব্যক্তিগত ও পারিবারিক সমৃদ্ধি অর্জিত হবে, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি ব্যবসায়ীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ব্যক্তি মীর কামাল, হাজী শরাফত আলী, প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, বাংলাদেশ সমিতির শারজাহ সভাপতি আবুল বশর, ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ, শারজাহ সতিমির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক, নবাব সিরাজ,কামাল হোসেন সুমন, বদিউল আলম, নূরল আবছার, নূরুল কাদের, মোহাম্মদ মন্নান, মোহাম্মদ বক্করসহ সংগঠনের সদস্য ও ব্যবসায়ি কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



মন্তব্য নেওয়া বন্ধ।