চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে ফ্রেন্ডস্ ইউনিটি ক্লাবের উদ্যেগে প্রান্তিক কৃষকের মাঝে চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) উপজেলার পশ্চিম সারিকাইত অন্ঞ্চলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
চারা বিতরণ পূর্বক সচেতনা বৃদ্ধি করতে প্রান্তিক কৃষক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান ইমনের সন্ঞ্চলানায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বয়ক ফাহাদ চৌধুরী।
বক্তব্য রাখেন, সোনালী সন্দ্বীপ একতা সংঘের সভাপতি মাহফুজুর রহমান সুমন, ইচ্ছে শক্তি ক্লাবের সভাপতি মাসুদ রানা, ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহমান সনি, আশ্রাফ উদ্দীন জিহাদ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল নাঈম।
বক্তরা পরিবেশ রক্ষার্থে গাছের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সন্দ্বীপে একসময় তাপমাত্রা খুবই কম ছিলো এখন প্রচুর গাছ কর্তন হওয়ায় দিনে দিনে তাপমাত্রা বেড়ে চলছে। পরিবেশ শীতল রাখতে আমাদের প্রয়োজন বৃক্ষ রোপণ করা। আর ফ্রেন্ডস্ ইউনিটি ক্লাব সেই কাজটি করেছে।
এসময় ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব আরমান জাবেদ, অর্থ সচিব ইয়াছিন আরাফাত, সদস্য শরীপ আহমেদ, জাহিদ ইমন, সায়েম, তানহা, মাহিনুরসহ অনেকেই।
সচেতন সভা শেষে ক্লাবের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের হাতে হাতে তুলে দেওয়া হয় ফলজ চারা ও ঔষধি গাছ।


