চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে নতুন পদায়ন করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এক অফিস আদেশে এ তিন পদে পদায়ন করেন।
আদেশে নগরীর বন্দর, পতেঙ্গা ও ইপিজেড থানার ওসি পদে রদবদল করা হয়।
এরমধ্যে বন্দর থানায় মাহফুজুর রহমান, পতেঙ্গা থানার আবু জাহেদ মো. নাজমুন নুর এবং ইপিজেড থানায় আব্দুল করিমকে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।


