আনোয়ারায় অবৈধভাবে মাটি কাটায় ইউপি সদস্যকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে এক ইউপি সদস্যকে জরিমানা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার ইউপি সদস্য মো. নুর নবীকে ৬০ হাজার টাকা জরিমানা করে প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, ‘অবৈধভাবে কৃষিজমি মাটি কাটার অভিযোগ আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তাঁকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি বলেন, এরপর তিনি একটি স্বীকারোক্তি দেন। এছাড়াও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।