ইউএইতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল, তথ্য চেয়ে দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

0

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সম্প্রতি বিভিন্ন মাধ্যমে কিছু প্রবাসী বাংলাদেশির ভিসা বাতিলের খবর দূতাবাসের নজরে এসেছে। উদ্ভূত পরিস্থিতি দূতাবাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ অবস্থায় সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চেয়েছে দূতাবাস। ভুক্তভোগীদের নাম, পাসপোর্টের বিবরণ, ভিসা বাতিলের সুনির্দিষ্ট তথ্যসহ প্রয়োজনীয় বিবরণ দ্রুত দূতাবাসের সরকারি ই-মেইলে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

দূতাবাসের সরকারি ই-মেইল ঠিকানা [[email protected]](mailto:[email protected])।

দূতাবাস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।