কাপ্তাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল জাতের আউশ ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই প্রণোদনা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।

কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রত্যেক কৃষককে ব্রি ধান-৪৮, ব্রি ধান-৮৫ ও ব্রি ধান-৯৮ জাতের ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।