কাপ্তাইয়ে শিশু ধর্ষণের ঘটনায় মামলা, আসামি পলাতক

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর পিতা কাপ্তাই থানায় এই মামলা দায়ের করেন।

এতে মো. জাহিদুল ইসলাম মানিক (২৮) নামক এক ব্যক্তিকে আসামি করা হয়। আসামী মানিক কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের কেপিএম টিলার আবুল খায়েরের ছেলে। 

ভুক্তভোগী শিশুর পিতা জানান, গত ৩০ আগস্ট শুক্রবার দুপুর ২টার দিকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ৬ বছরের শিশু কন্যাকে আসামী মো. জাহিদুল ইসলাম মানিক বাসায় নিয়ে যায়। এক পর্যায়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে শিশুটি যন্ত্রনায় আর্তনাদ করে বাসায় এসে তার মাকে জানালে ঘটনাটি জানাজানি হয়।

তিনি জানান, শিশুটিকে নিয়ে দ্রুত কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করেছে।

এ ঘটনার সুষ্টু বিচার দাবি এবং আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে ঘটনার কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ সানা বলেন, কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা। তবে আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারে আমরা অভিযান পরিচালনা করছি।

মন্তব্য নেওয়া বন্ধ।