চট্টগ্রামে ফুটপাত ও সড়ক থেকে ৪৫ অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও কে বি ফজলুল কাদের রোডের ফুটপাত থেকে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা প্রায় ৪৫টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

উভয় পার্শ্বের ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসিয়ে চলাচলে সমস্যার সৃষ্টি করছিল। অভিযানে এই সব অবৈধ দোকান ও ভ্যানগাড়ি সরিয়ে পথ সুগম করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।