চট্টগ্রামের ফটিকছড়িতে আকর্ষনীয় নতুন পর্যটন কেন্দ্র হারুয়ালছড়ি বিমানচত্ত্বরে রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে হারুয়ালছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অর্থায়নে নির্মিত সেন্টারটি নান্দনিকভাবে সাজিয়ে উদ্বোধন করা হয়। এসময় হাজার হাজার দর্শনার্থী অনুষ্ঠানটি উপভোগ করেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদ উদ্দীন ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু নাসের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্ব এবং শিক্ষক বাবলা দের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভুজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মো. শাহজাহান শিপন, রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের স্বত্তাধিকারী আব্দুর রহমান দিলু, হারুয়ালছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় কমিটির ব্যবস্থাপক মোঃ আইয়ুব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিশাল এই উপজেলায় দর্শনীয় অনেকস্থান রয়েছে। কিন্তু মানসম্মত খাবারের ক্ষেত্রে বরাবরই পিছিয়ে এসব স্থান। সেক্ষেত্রে হারুয়ালছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অর্থায়নে নির্মিত রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারটি দর্শনার্থীদের চাহিদা মেঠাতে সক্ষম হবে। তাছাড়া ভ্রমণ পিপাসুরা এখানে এসে তাদের ভোগ বিলাস স্বাচ্ছন্দে করবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘বরাবরই হারুয়ালছড়িকে মানুষ অবহেলার চোখে দেখতো। যোগাযোহ ব্যবস্থায় আমুল পরিবর্তনের ফলে এখনে সেই হারুয়ালছড়ি অনেক অনেক এগিয়েছে। একমাত্র হারুয়ালছড়ি বণ্যপ্রাণী অভয়ারন্যটিও এখানে। তাছাড় নান্দনিক একাধিক চা বাগান এই হারুয়ালছড়িতে। ফলে শত শত দর্শনার্থী এখানে এসে চাহিদামতো মানসম্পন্ন খাবার পান না। এই রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার সেই চাহিদা পূরণ করতে ভূমিকা রাখবে। তিনি সবাইকে পার্টি সেন্টারের সুবিধা নিতে উদাত্ত আহবান জানান।



মন্তব্য নেওয়া বন্ধ।