নির্বাচন পরবর্তী ঘটনাবলি নিয়ে চট্টগ্রাম-১ মিরসরাই আসনের জামায়াতে প্রার্থীর অ্যাডভোকেট ছাইফুর রহমান মতবিনিময় করেছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টা দিকে মিরসরাইয়ের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন তিনি।
এ সময় ছাইফুর রহমান বলেন, দুই একটি বিছিন্ন ঘটনা ছাড়া মিরসরাইয়ে সুন্দরভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। এবারের ভোট তিনটি ক্যাটাগরিতে হয়েছে। আমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছে হ্যাঁ ভোট জয় যুক্ত হয়েছে। এছাড়া পোস্টাল ভোট আমরা সর্বোচ্চ ভোট পেয়ে জয় যুক্ত হয়েছি।
নির্বাচনী পরবর্তী আমাদের কয়েকজন নেতাকর্মীর উপর হামলা হয়েছে। কে জানানোর পর দ্রুত ব্যবস্থা নিয়েছে। আশা করি আগামী মিরসরাই বিনির্মাণে আমার দল জামায়াতে ইসলামী ও আমার সর্বোচ্চ সহযোগীতা থাকবে।
মতবিনিময় সভায় জামায়েত ইসলামি মিরসরাই শাখার আমির নুরুল কবির, জোরারগঞ্জ থানার সেক্রেটারি মো. মাঈন উদ্দিন, উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, শিবিরের মিরসরাই শাখার সভাপতি সাকিব হোসাইনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য নেওয়া বন্ধ।