সীতাকুণ্ডে কৃষি জমির টপ সয়েল কাটায় ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল (উপরের মাটি) কাটা ও পরিবহনের দায়ে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে নডালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় সীতাকুণ্ড মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

অভিযানে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা ও পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় মো. কাউছার হোসেন সাকিব ও মো. আব্দুল মোত্তালেব রনিকে জরিমানা করা হয়। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষি জমির উর্বরতা রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।