শরীরের মতোই মস্তিষ্কেরও স্বাস্থ্য ঠিক রাখা জরুরি। শরীরকে কার্যকরভাবে কাজ করতে সক্ষম হওয়ার জন্য মস্তিষ্ককে সুস্থ রাখতে হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জার্নাল হার্ভার্ড হেলথে প্রকাশিত একটি প্রতিবেদনে গবেষকরা জানাচ্ছেন, যে খাবারগুলো হার্টের জন্য উপকারী, সেগুলো মস্তিষ্কের জন্যও ভালো। চলুন, জেনে নিই সেগুলো কী।
সবুজ শাক-সবজি
পালং, নটে, কলমি বা বাঁধাকপিতে ভিটামিন কে, লুটেইন, ফোলেট ও বিটা ক্যারোটিন থাকে, যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী।
তৈলাক্ত মাছ
মাছের মধ্যে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড আলঝেইমার্সের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে এবং মস্তিষ্ককে সক্রিয় রাখে। সপ্তাহে অন্তত দুইবার মাছ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আমলকী
আমলকীতে প্রচুর ভিটামিন সি ও ফ্ল্যাভোনয়েড থাকে, যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।
গবেষণায় দেখা গেছে যে বেরিজাতীয় ফল, যেমন— স্ট্রবেরি বা ব্লুবেরি, নিয়মিত খেলে স্মৃতিশক্তি ভালো থাকে।
চা ও কফি
সকালে এক কাপ চা বা কফি মস্তিষ্কের মনোযোগ বাড়াতে সাহায্য করে। গবেষণা দেখিয়েছে, নিয়মিত চা-কফি পানকারীরা ব্রেন ফাংশন পরীক্ষায় ভালো ফলাফল পান। ক্যাফেইন স্মৃতিগুলোকে গুছিয়ে রাখতে সাহায্য করে।
আখরোট
আখরোটে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও আলফা-লিনোলেনিক এসিড (ওমেগা-৩ ফ্যাটি এসিডের এক ধরন) থাকে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে এবং ধমনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে, যা হার্টের পাশাপাশি মস্তিষ্কের জন্যও উপকারী।



মন্তব্য নেওয়া বন্ধ।