আইডিইএক্সে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুবাইয়ের ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

0

আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলন আইডিইএক্স ২০২৭-এর ১৮তম আসরে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। একই সঙ্গে নৌ প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী এনএভিডিইএক্স ২০২৭-এর অষ্টম আসরেও অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে তাকে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এ তথ্য জানায়।

আগামী বছরের ২৫ থেকে ২৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) আইডিইএক্স ও এনএভিডিইএক্স অনুষ্ঠিত হবে।

আইডিইএক্স ও এনএভিডিইএক্স আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের গুরুত্বপূর্ণ প্রদর্শনী হিসেবে পরিচিত। এতে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষায় সর্বশেষ প্রযুক্তি, উদ্ভাবন এবং উন্নয়ন তুলে ধরা হবে। পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞ, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

ক্রাউন প্রিন্স শেখ হামদান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি এই গুরুত্বপূর্ণ আয়োজনকে আরও সমৃদ্ধ করবে এবং প্রদর্শনীর সাফল্যে অর্থবহ অবদান রাখবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি তার সর্বোচ্চ সম্মান ও গভীর কৃতজ্ঞতার কথাও জানান।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।