চট্টগ্রামের পটিয়ায় মাহিন্দ্রা লেগুনা উল্টে নারী ও শিশুসহ ১২ জন আহত হয়েছেন। আহতরা সবাই পটিয়া উপজেলার মনসা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পটিয়া বাইপাস গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পটিয়ার মনসা এলাকা থেকে মাহিন্দ্রা রেগুনাটি চন্দনাইশের রওশনহাট এলাকায় একটি মেজবানে যাচ্ছিল। পথে বাইপাস গোলচত্বরে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১২ যাত্রী আহত হন। তারা সবাই পটিয়ার মনসা এলাকার বাসিন্দা।
আহতরা হলেন সামিয়া সুলতানা (১৮), রনি (১২), বোরহান উদ্দিন (১৩), আনোয়ারা খাতুন (৮০), হৃদয় হোসেন (২০), সাদিকুর রহমান (২৯), আব্দুর রহিম (৪০), খাইরুন নেসা (৩৫), রুবি আক্তার (৩০), গিয়াস উদ্দিন (৫০), মো. ইরফান (১৮) ও তানিয়া সুলতানা (১৮)।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারেক জানান, আহতদের হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


