জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় রাজনীতিবিদ, সাংবাদিক, আলেম সমাজ, পেশাজীবি, শ্রমজীবী ও এতিমখানার ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাবিবির দীঘি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জুলাই যোদ্ধা জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক।
মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, যুবদল নেতা এডভোকেট নুরুল কবির রানা, ইসলামী আন্দোলনের সভাপতি আমির হোসাইন, জুলাই যোদ্ধা আবরার হোসেন, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক দেলোয়ার হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহেদুর আলম শাহেদ, দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়ক চৌধুরী মোহাম্মদ হিমেল, মোহাম্মদ ইরফান, মোরশেদ হোসেন, দক্ষিণ জেলা যুব শক্তির সংগঠক আকিব প্রমুখ।



মন্তব্য নেওয়া বন্ধ।