কক্সবাজারে শুরু হলো দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর টার্মিনাল নির্মাণ কাজ

0

কক্সবাজারের মহেশখালীতে শুরু হলো দেশের প্রথম গভীর সমুন্দ্রবন্দর নির্মাণের ড্রেজিং ও টার্মিনাল নির্মাণ কাজ। আজ (রোববার, ৩ মে) সকালে জাপান থেকে আনা বিশেষায়িত ড্রেজার দিয়ে এ নির্মাণ কাজের শুভ সূচনা হয়।

মাতারবাড়ির ড্রেজিং, জেটি, টার্মিনাল নির্মাণের কাজ আজ শুরু হয়েছে। চ্যানেল থেকে ২৫ কোটি ঘনফুটের বেশি মাটি উত্তোলন করা হবে। গভীর সমুদ্র বন্দর প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ১৯৬ কোটি টাকা। আগামী ৪ বছরের মধ্যে ৪৬০ মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং ৩০০ মিটার দীর্ঘ মাল্টিপারপাস জেটি নির্মাণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এছাড়া টার্মিনাল, ভবন এবং ব্যাকইয়ার্ড ফ্যাসিলিটি গড়ে তোলা হবে। টার্মিনাল এরিয়াতে থাকবে ৫ হাজার ১০০ টি গ্রাউন্ড স্লট। ২০২৯ সালে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২০৩০ সালে এ বন্দর দিয়ে বছরে ১ দশমিক ১ মিলিয়ন একক কন্টেইনার হ্যান্ডলিং করার আশা কর্তৃপক্ষের। জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মাণ কাজ করছে জাপানি প্রতিষ্ঠান পেন্টাওশান এবং টোয়া করপোরেশন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।