খাগড়াছড়ি-সাজেক সড়কের দীঘিনালা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশে সড়ক প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে। তবে কাজের ধীরগতির কারণে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই সড়কটিতে তীব্র ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পর্যটকরা।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৪টা থেকে বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন অংশে কাদা জমে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে বহু পর্যটকবাহী গাড়ি সড়কে আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন।
এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সাড়া দেয় বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা জোনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া যানবাহন চলাচল স্বাভাবিক করতে সক্রিয়ভাবে কাজ করেন।
সেনাবাহিনীর সদস্যরা বৃষ্টিতে ভিজে নিজ হাতে আটকে পড়া যানবাহন ঠেলে ও সরিয়ে দেন। তাদের নিরলস প্রচেষ্টায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং কমে যায় জনদুর্ভোগ।
স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা সেনাবাহিনীর এই মানবিক সহায়তা, দ্রুত পদক্ষেপ এবং দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



মন্তব্য নেওয়া বন্ধ।