চট্টগ্রামে আবাসিক এলাকায় রাস্তা ওপর দোকান স্থাপন করে জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বাড়ির আঙিনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ১২ ব্যক্তিকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ অক্টোবর) নগরীর বায়েজিদ বোস্তামী থানাস্থ কুঞ্জুছায়া আবাসিক এলাকায় পৃথক ২ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
এ সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদের সহায়তা প্রদান করেন।



মন্তব্য নেওয়া বন্ধ।