চট্টগ্রামে নালা দখল করে দোকান, ৫ ব্যক্তিকে জরিমানা

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় ফুটপাত নালা ও রাস্তার অংশ দখল করে দোকান বসিয়ে ব্যবসার করার দায়ে ৫ ব্যক্তিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, এই অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা করা, রাস্তার ওপর দোকানের অংশ বর্ধিত করা ও ফুটপাতে ব্যবসা করার অপরাধে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরাও চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।