চট্টগ্রাম নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে কান্তা শর্মা নামে এক কলেজশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাছিরাবাদ সরকারি মহিলা কলেজের শিক্ষিকা ছিলেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
কান্তা শর্মা আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে।


