চট্টগ্রামে রাতের বেলায় গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাঝরাত থেকে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ফলে শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের আকাশে সূর্যের লুকোচুরি থাকবে। মাঝে মাঝে দেখা মিলতে পারে সুর্যের আলো। পরিপূর্ণ সুর্যের আলোর দেখা মেলবে রোববার।
চট্টগ্রামে শুক্রবার (১৪ জানুয়ারি) তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাতে তা অপরিবর্তিত থাকবে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়া বার্তা বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় ভারতের পশ্চিমবঙ্গের কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
কয়েক দিন বিরতির পর দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আজ শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।


