চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উইকন প্রপার্টিজ-এর “এসএম সামার ব্রিজ প্রপার্টি ফেস্ট ২০২৬”। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় দোয়া ও কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রকল্পটির উদ্বোধন করা হয়। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই প্রপার্টি ফেস্ট চলবে।
অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক নকশা, কার্যকর পরিকল্পনা ও নান্দনিকতার সমন্বয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে, যা চট্টগ্রামে উন্নত জীবনধারা ও ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আয়োজকদের মতে, এসএম সামার ব্রিজ প্রকল্পটি গ্রাহকদের জন্য একটি প্রিমিয়াম আবাসন ও বিনিয়োগ অভিজ্ঞতা তৈরি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ল্যান্ড ওনার এস এম সেলিম উল্লাহ, এস এম শওকত উল্লাহ, এস এম ওয়ালিউল্লাহ, এস এম সানাউল্লাহ উল্লাহসহ আমিরবাগ সোসাইটির সভাপতি মোহাম্মদ লোকমান ও ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া উইকন প্রপার্টিজ ও পিটুপি গ্রুপের চেয়ারম্যান সাদমান সাঈকা সেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, স্থপতি মাহাদী ইফতেখার, প্রকৌশলী মোহাম্মদ নাজিম উদ্দিন খান, সিবিও রেজাউল হক লিমন, সিটিও ইঞ্জিনিয়ার সৌমেন পাল জিতুসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা, ক্লায়েন্ট ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, উইকন প্রপার্টিজ শুধু ভবন নির্মাণ নয়, বরং আধুনিক স্থাপত্য ও নির্ভরযোগ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি মানসম্মত জীবনধারা গড়ে তুলতে কাজ করছে। তাদের দাবি, এসএম সামার ব্রিজ প্রকল্পটি চট্টগ্রামে আধুনিকতা, আস্থা ও অগ্রগতির একটি নতুন প্রতিচ্ছবি হিসেবে গড়ে উঠবে।
দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে অতিথিরা প্রকল্পটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।


