চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

0

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে একটি ভবনে অবরুদ্ধ করে রেখেছে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে স্থানীয়রা জানায়, ধর্ষণে অভিযুক্ত যুবকের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, উত্তেজিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় ব্যাপক ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ওসিসিতে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।