জনদুর্ভোগ সৃষ্টি; চট্টগ্রামে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা ২ লক্ষাধিক

0

হোটেলের ব্যবহৃত ময়লা পানি রাস্তায় ফেলা, বিনা অনুমতিতে রাস্তা কর্তন করা, ফুটপাত দখল এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাস্তায় রেখে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে চট্টগ্রাম নগরীর ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২ লাখ ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ারি) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর এ. কে খান মোড়ে অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযানে আয়োজন রেস্তোরাকে ১ লাখ, আম্মাজান হোটেলকে ২০ হাজার, জাহান ইঞ্জিনিয়ারিংকে ৩০ হাজার এবং লাভলেইন এলাকায় নালা ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আরেকটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ দিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরীর কে.সি.দে রোডের উভয়পাশের রাস্তা ও ফুটপাত দখল করে টায়ারসহ বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করায় দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মোকদ্দমায় ৩ ব্যক্তিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।